শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভালোবাসা দিবসে নাসিরের বিয়ে, জেনে নিন স্ত্রীর পরিচয় (ভিডিও)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করলেন নাসির হোসেন। ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় ছোট পরিসরে আকদ সম্পন্ন হয়েছে বাংলাদেশ দলের তারকা এই ক্রিকেটারের। দুই পক্ষের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সূত্র জানিয়েছে, কনের নাম তামিমা তাম্মি। গ্রামের বাড়ি টাঙ্গাইল। বিমানের কেবিন ক্রু তার পেশা। বর্তমানে সৌদি এয়ারলাইন্সের হয়ে কর্মরত।

নিজ অফিসিয়াল ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। ক্যাপশনে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের নতুন যাত্রার জন্য দোয়া করবেন।’

গেল বছর ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়ে আলোচনায় এসেছিলেন নাসির। তবে কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছেও ফেলেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছিলেন শিগগিরই বিয়ে করতে চলেছেন তিনি।

অবশেষে পারিবারিকভাবেই করা হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি নাসিরের পরিবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে। ১৭ ফেব্রুয়ারি দুই পক্ষ মিলে গায়ে হলুদের আয়োজন করতে চলেছে।

দীর্ঘদিন জাতীয় দলে দেখা যায়নি নাসিরকে। করোনার পর দুটি ঘরোয়া টুর্নামেন্টেও সুযোগ হয়নি খেলার। তবে সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে খেলে এসেছেন। পুনে ডেভিলসের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশের জার্সিতে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৯ বছর বয়সী নাসিরের।

https://www.facebook.com/alaminrup1/videos/739383093680586

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD