শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাসানচরে পৌঁছেছেন মোট সাড়ে ৯ হাজার রোহিঙ্গা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারের মুখে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া আরও ১ হাজার ১১ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত সাড়ে ৯ হাজার রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে ১ হাজার ১১ রোহিঙ্গা বাংলাদেশ নৌবাহিনীর তিনটি জাহাজে ভাসানচরের পথে রওনা দেন।

এর আগে গতকাল সোমবার রাতে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রাম আনা হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাতযাপনের পর সকালে তাদের জাহাজে তোলা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক গণমাধ্যমকে জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও ৯০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD