শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ভাসানচরের উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরের জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (১ অক্টোবর) সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গারা হলেন— এহসান উল্লাহ (২২), কিসমত আরা (২১), সুমাইয়া(৫),সেনোয়ারা (২৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০ মাস), রিয়া মনি (৪) ,সিপা মনি (২), নূরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), নূরুল হাকিম (১০), মো. ইব্রাহিম (৩১),জামালিদা (২৬), আবদুল কাদের (৮),নূরকাইদা (৫), ফাতেমা (১০ মাস) ,আলমরিজা (৭), মো. আলী (১৯),সেফায়েত উল্লাহ (২৮), হাসিনা (২৬),সুমাইয়া (৫),নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

এসপি মো.শহীদুল ইসলাম জানান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বেশ কয়েকজন রোহিঙ্গা জঙ্গলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে চট্রগ্রামের উদ্দেশ্যে তাদের রওয়ানা হওয়ার কথা ছিলো।

পুলিশ সুপার আরও জানান, আটকদের পুলিশের সহায়তায় ভাসানচরের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD