শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ভিন্ন ম্যাচে টটেনহ্যাম ও এসি মিলানের জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

প্রত্যাশিত জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার ও এসি মিলান। টটেনহ্যাম ২-১ গোলে হারিয়েছে বেলারুশের ক্লাব লোকোমোটিভ প্লাভদিপকে। আর এসি মিলান ২-০ গোলের জয় পেয়েছে আইরিশ ক্লাব শ্যামরক রোভার্সের বিপক্ষে।

লোকোমোটিভ প্লাভদিপের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিলো টটেনহ্যামের। কিন্তু কাঙ্খিত গোল পাচ্ছিলো না মরিনিয়োর দল। উল্টো ৭১ মিনিটে জর্জি মিনচেভের গোলে এগিয়ে যায় লোকোমোটিভ। তবে ৭৮ মিনিটে ডেনিস আলমেইডা আর বিয়ারসেন্ট কারাগারেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় লোকোমোটিভ। সুযোগ কাজে লাগায় টটেনহ্যাম। ৮০ মিনিটে হ্যারি কেইন আর এনডোমবেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্সরা।

আরেক ম্যাচে শ্যামরক রোভার্সের বিপক্ষে এসি মিলান এগিয়ে যায় প্রথমার্ধেই। ২৩ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে লিড নেয় মিলান। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ৬৭ মিলিটে টার্কিশ প্লেমেকার হাকান চানালুলুর স্কোর শিটে নাম তুললে ২-০’র জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD