রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ভিড় বাড়ছে আরিচা-পাটুরিয়া ঘাটে, সড়কে বেপরোয়া যানবাহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়। দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির সারি। আজ শনিবার সকাল থেকেই পাটুরিয়া ও আরিচা ঘাটের এই চিত্র।

ভিড় বড়লেও যাত্রী বা পণ্যবাহী ট্রাক পারাপারে ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১৫টি প্রস্তুত আছে। বর্তমানে আটটি ফেরি চলাচল করছে।

স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার অনুমতি দেওয়া হলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ দিয়ে গাদাগাদি করেই ফিরতে দেখা গেছে ঘরমুখী মানুষদের। ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়াভাবে চলছে যানবাহন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে।

ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছেন রেশমা আক্তার। তিনি বলেন, ‘যাদের ব্যক্তিগত গাড়ি আছে তাদের কোনো সমস্যা নেই। বাস বন্ধ, আমাদের পিকআপ ভ্যান, মোটরসাইকেলে চলতে হচ্ছে। এভাবে সমাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব না।’

আরেক যাত্রী সাবিনা আক্তার বলেন, ‘নানা কারণে বাড়িতে যেতে হচ্ছে। মাস্ক পরেছি, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। সরকার যদি সমাজিক দূরত্বের নিয়ম করে বাস চলতে দিতো, তাহলে আমাদের ভোগান্তির শিকার হতে হতো না। বাড়তি টাকাও খরচ হতো না।’

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, ‘ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD