বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভুয়া ডিবি পরিচয়দানকারী ৪ ডাকাত রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার ভুয়া ডিবি পরিচয়দানকারী চার ডাকাতের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জাহিদ হাসান ওরফে রেজাউল, মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক, ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন ও রুবেল সিকদার ওরফে রুস্তম।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মাহবুবুল হক এই চার আসামিকে আদালতে হাজির করে ডাকাতির প্রস্তুতির মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এছাড়া অস্ত্র আইনের মামলায় মানিক বেপারীর আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে আদালত ডাকাতির প্রস্তুতির মামলায় প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে খেলনা পিস্তল হওয়ায় অস্ত্র মামলায় মানিকের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।

তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এরআগে মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ ডিবির জ্যাকেট পরে চেকপোস্টের মাধ্যমে ডাকাতি করার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির তেজগাঁও জোনাল টিম।

এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি চাপাতি, দুটি ছোরা, তিনটি ডিবি লেখা জ্যাকেট, একটি খেলনা পিস্তল ও কভার, একটি ওয়্যারলেস সেট, সেলাইরেঞ্চ চাবি ও এক জোড়া হ্যান্ডকাফসহ নগদ এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD