শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভূমধ্যসাগর থেকে ফের বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

দুইদিনের ব্যবধানে ভূমধ্যসাগর থেকে ফের অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৫ জুন) ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছিল। তবে রোববার উদ্ধার হওয়া ১৭৮ জনের মধ্যে কতজন বাংলাদেশি তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। খবর এবিসি নিউজের।

তিউনিসিয়ার নৌবাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়া উপকূল থেকে রোববার তাদের উদ্ধার করা হয়। এসময় দুইজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে।

অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিরা অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইরিত্রিয়া, মিশর, মালি ও আইভরি কোস্টের নাগরিকও রয়েছে। অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে ইউরোপে যাচ্ছিল বলে জানিয়েছেন তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি।

তিনি বলেন, পথিমধ্যে তাদের নৌকা ভেঙ্গে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা এবং ওই ব্যক্তিদের উদ্ধার করে। গত শুক্রবার ২৬৪ বাংলাদেশিসহ ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল তিউনিসিয়া কোস্টগার্ড।

উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছরের প্রথম চার মাসে ১১ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে যাত্রা করেছে। তারা বলছে, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৭০ শতাংশ বেশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD