শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল, পরিত্যক্ত ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সিলেটে ভূমিকম্পে একটি স্কুলের ভবনে ফাটল দেখা দেওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে গত সোমবার (৭ জুন) সন্ধ্যায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।

জানা যায়, নগরের বন্দরবাজারস্থ রাজা জিসি হাইস্কুলের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত বদর উদ্দিন আহমদ কামরান ভবন-এ ফাটল দেখা দেয়। ফাটলের খবর পেয়ে দুপুরে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, ভূমিকম্পে ফাটল হওয়া কামরান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ভূমিকম্প প্রতিরোধক আরেকটি ভবন তৈরি করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD