শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভেজাল পণ্য তৈরি, ২ কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কুষ্টিয়ায় ভেজাল পণ্য তৈরি করায় ২ কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১২ কুষ্টিয়ার সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. মোস্তাফিজুর রহমান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বাড়াদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহারকারী একটি কারখানা থেকে ভেজাল পণ্য, হারপিক, গ্লাস ক্লিনার, টাইলস ক্লিনার, সিগারেটসহ আরও অনেক পণ্য জব্দ করা হয়। কারখানাটি মিসফলা কনজুমার নামে বিভিন্ন ভেজাল পণ্য বাজারে বিক্রি করে আসছিল।

এছাড়া পাশেই জুগিয়া কদমতলা মোড়ে আরেকটি কারখানায় বেঙ্গল কসমেটিকসের নাম ব্যবহার করে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। এ কারণে মিসফলা কনজুমারের মালিককে ২ লাখ টাকা ও বেঙ্গল কসমেটিকসের নাম ব্যবহার করায় ওই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কুষ্টিয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD