শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ভোটকেন্দ্রে গোলাম রাব্বানী আহত হওয়ায় যা বললেন নুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সস্পাদক গোলাম রাব্বানী।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ভোটকেন্দ্রে প্রবেশকালে তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন। এতে রাব্বানীর ডানহাতের দুইটি আঙুল কেটে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে আহত গোলাম রাব্বানীর কয়েকটি ছবি যুক্ত করেন তিনি।

নুরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

ভাগ্যের কি নির্মম পরিহাস!

যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতাকর্মীদের দ্বারাই হামলার শিকার।

স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতাকর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!

যাই হোক, প্রকৃত ঘটনার তদন্তসাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না। সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD