শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘ভ্যাকসিন না এলেও ৪০ শতাংশ দর্শক খেলা দেখার অনুমতি পাবেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। করোনাকালীন বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যবিধি মেনেই চলছে খেলাধুলা। আগামী বছরও যদি করোনার ভ্যাকসিন না আসে, তা হলে ৩০-৪০ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয়া হবে– এমনটিই জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
সোমবার কনমেবলের ডেভেলপিং ডাইরেক্টর গঞ্জালো বেলোসো বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে কোপা আমেরিকায় আমরা দর্শকের উপস্থিতির পরিকল্পনা করছি। আর তা যদি না হয়, তবে অন্তত ৩০-৪০ শতাংশ দর্শকের উপস্থিতির নিশ্চিতের বিষয়টিও আমরা ভেবে দেখছি।

গঞ্জালো বেলোসো আরও জানিয়েছেন, পুরো বিষয়টি আয়োজক দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আগামী বছর ১১ জুন থেকে ১০ জুলাই আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এ দুই দেশ যৌথভাবে কোপা আমেরিকার আয়োজন করবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD