বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

ভ্যাকসিন বণ্টনে ১৫৬ দেশের চুক্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনের বণ্টন নিয়ে ঐতিহাসিক এক চুক্তিতে সম্মত হয়েছে ১৫৬টি দেশ। এ চুক্তির ফলে কোনো ভ্যাকসিন কার্যকরি প্রমাণিত হলে তা কম সময়ের মধ্যে এবং সাম্যতার ভিত্তিতে বিশ্বের দেশগুলোতে বিতরণ করা হবে। এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কারে যেসব রাষ্ট্র এগিয়ে আছে তার সবগুলোই শক্তিশালী অর্থনীতির দেশ। ফলে এই ভ্যাকসিন বিশ্বের দরিদ্র দেশগুলোর কাছে পৌঁছাতে তুলনামূলকভাবে অনেক দেরি হবে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তবে নতুন চুক্তি বলছে, কোনো কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হওয়া মাত্রই তার স্বাক্ষরকারী প্রতিটি রাষ্ট্রে পাঠানো হবে। বেছে নেওয়া হবে প্রতিটি দেশের তিন শতাংশ নাগরিককে। যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল এবং সম্মুখযোদ্ধারা ঝুঁকিতে রয়েছেন সেসব দেশে প্রথম দিকেই সুরক্ষা নিশ্চিত করবে এ চুক্তি। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ধনী দেশগুলোর সঙ্গে যেনো দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোও ভ্যাকসিন পায় সেটি নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মিলে কোভ্যাক্স কোভিড-১৯ ভ্যাকসিন প্রকল্প গ্রহণ করেছে।

প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, আগামী বছরের মধ্যেই বিশ্বের ২০০ কোটি মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া। এই বিতরণ হবে সাম্যতার ভিত্তিতে অংশগ্রহণকারী সবদেশে। এখন পর্যন্ত বিভিন্ন সরকার, ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি ও সংস্থা এই প্রকল্পে ১৪০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD