শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা, মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে মহামারি করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার (২৪ মার্চ) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

হঠাৎ করে করেনা সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, বিয়াম ফাউন্ডেশন, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (২৩ মার্চ) দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রোগী যে হারে আসছে, যে হারে সংক্রমিত হচ্ছে, এটা যদি হতে থাকে তাহলে এ ব্যবস্থাও আল্টিমেটলি কুলাবে না। কাজেই আমাদের দেশ ও দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে এবং দেশের মানুষের কাজ-কর্ম যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD