শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভয়ানক অভিজ্ঞতা ডেলে আলীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

 

নিজ বাড়িতেই ডাকাতির শিকার হলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারের তারকা ফুটবলার ডেলে আলী।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (১৩ মে) উত্তর লন্ডনে নিজ বাসভবনে অবস্থান করছিলেন ডেলে আলী। এ ফুটবল তারকার সঙ্গে ছিলেন তার ভাই ও কয়েকজন সহযোগী। স্থানীয় সময় সকালে বাসার উপরতলায় সঙ্গীদের নিয়ে কার্ড খেলছিলেন তিনি।

এমন সময় দু’জন দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে পড়লে ছুরি দেখিয়ে হুমকি দিয়ে বাড়িতে থাকা অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত সদস্যরা। এসময় বাধা দিতে গেলে ডেলে আলী ও তার সঙ্গীদের মুখের উপরে আঘাতও করে ডাকাতরা।

ডেইলি মেইলের খবরে বলা হয়, লুট হওয়া এই সম্পদের পরিমাণ ছিল প্রায় ৮৫ হাজার পাউন্ড।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সিসি টিভি দেখে দু’জনকে চিহ্নিত করা হচ্ছে। তদন্ত চলছে। ডেলে আলী ও তার পরিবার গুরুতর আহত হয়নি। এখন সুস্থ আছেন।

এ ঘটনার পরই টুইটারে সুস্থতার বিষয়টি নিশ্চিত করে ডেলে আলী জানিয়েছেন, শুভাকাঙ্খীদের সবার বার্তার জন্য ধন্যবাদ। এটা একটা ভয়ানক অভিজ্ঞতা। কিন্তু আমরা এখন সুস্থ আছি। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD