শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে।

মঙ্গলবার (০৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের ফুসফুসে পানি জমেছে, আগের চেয়ে তার অবস্থার এখন অবনতি হয়েছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয় মওদুদকে।

তিনি অসুস্থ হয়ে গত ২৯ ডিসেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় সিসি ইউ-তে। ৬ জানুয়ারি মহাসচিব হাসপাতালে দেখতে যান। ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় মওদুদকে। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর আবার ২১ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। তার সঙ্গে মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।

দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে পরিবার ও দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD