রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে ওমানগামী বিমানের ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : এক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমানগামী ফ্লাইট আবার চালু হচ্ছে।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী সব ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে।

আরো পড়ুন : রাজনীতিবিদরা রাজনীতির মাঠে নেই, খেলছেন আমলারা: জিএম কাদের

আরো পড়ুন : ১৯টি প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার

আরো পড়ুন : অক্সফোর্ডের টিকা যুক্তরাজ্য ও ভারতে অনুমোদন পাচ্ছে সোমবার

আরো পড়ুন : ডিএসইর বাজার মূলধন ইতিহাসের সর্বোচ্চ স্থানে

বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করা অনুরোধ জানান তাহেরা খন্দকার। তিনি বলেন, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

প্রসঙ্গত, ওমান সরকারের নিষেধাজ্ঞার কারণে চলতি সপ্তাহে ওমানগামী বিমানের সব ফ্লাইট বন্ধ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD