শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মঙ্গলবার থেকে সিটিতে মডার্নার টিকা প্রয়োগ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারও শুরু হতে যাচ্ছে টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে সোমবার (১২ জুলাই) থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।

রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি বলেন, মডার্নার টিকা আগের ঘোষণা অনুযায়ী দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় পাঠানো শুরু হয়েছে এবং বাকিগুলোও পৌঁছে যাবে। আর আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে।

দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিল। কিন্তু দেশে আবার টিকা আসা শুরু হয়েছে।

ইতিমধ্যে চীন থেকে কেনা চুক্তির আওতায় সিনোফার্ম এবং জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না এবং ফাইজারের টিকা দেশে পৌঁছেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD