বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দায় হোক কিংবা বাস্তবে তাদের রসায়ন সবসময়ই থাকে চর্চার তুঙ্গে। তবে সম্প্রতি স্বামী রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছিল তুমুল সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন রণবীরের এই ব্লকবাস্টার ছবির স্ক্রিনিংয়ে দেখা যায়নি দীপিকাকে? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অভিনন্দন বার্তা দিলেন না তিনি?

অবশেষে সেইসব ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা। তবে রাগের মাথায় নয়, বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে?

জবাবে দীপিকা লেখেন, ‘দ্বিতীয়টি, আমার বন্ধু… আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম।’ এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’ দীপিকার এই ছোট মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়েছে। অভিনেত্রীর এমন জবাবের পর এবার তার ভক্তরা পাল্টা ট্রোল করতে শুরু করেছেন সমালোচকদের।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’

উল্লেখ্য, ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেম ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে গড়ায়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান ‘দুয়া’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD