বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মজুরি বৃদ্ধির দাবিতে আজও চলছে চা শ্রমিকদের ধর্মঘট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে অষ্টম দিনের মতো কর্মবিরতি শুরু হয়েছে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই এ কর্মবিরতি শুরু করে দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। তারা কাজে না গিয়ে নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন।

১৩ আগস্ট থেকে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। এরপর শ্রীমঙ্গলে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন। কিন্তু সেখানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় অমীমাংসিত থেকে যায় বৈঠক।

এদিকে শনিবার সকাল থেকেই মৌলভীবাজার জেলার সবকটি চা বাগানে যথারীতি কর্মবিরতি চলছে। চা বাগানের পাতা তোলার কাজ ও কারখানার বন্ধ রয়েছে। বাগানের ভেতরে অবস্থান ধর্মঘট, মিছিল ও দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD