মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

মঞ্চে নায়িকার পেটে হাত, তোপের মুখে ক্ষমা চাইলেন সুপারস্টার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ভোজপুরী সুপারস্টার পবন সিং এবং অভিনেত্রী অঞ্জলি রাঘব সম্প্রতি লখনউয়ে নতুন গান ‘সইয়াঁ সেবা করে’ প্রচারে অংশ নেন। সেখানেই ঘটে এক বিতর্কিত ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই অঞ্জলির উন্মুক্ত পেটে হাত দেন পবন সিং। প্রথমে অঞ্জলি হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান, কিন্তু পরে ক্ষোভ প্রকাশ করেন।

এক ভিডিওবার্তায় অঞ্জলি বলেন, “গত দুই দিনে আমি বিধ্বস্ত। প্রতিনিয়ত কুরুচিকর মেসেজ পাচ্ছি। জনসমক্ষে কেউ যদি অশ্লীলভাবে স্পর্শ করে, তা কি খুশি হওয়ার মতো ঘটনা?”

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চান পবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “অঞ্জলিজি, ব্যস্ততার কারণে আমি ভিডিওটি দেখতে পারিনি। বিষয়টি জানতে পেরে খুব খারাপ লেগেছে। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। যদি আমার আচরণ আপনার কাছে খারাপ লেগে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

অঞ্জলি অবশ্য জানিয়েছেন, তিনি বিষয়টি আর এগিয়ে নিতে চান না। তার ভাষায়, “পবনজি নিজের ভুল মেনে নিয়েছেন। তিনি আমার চেয়ে বয়স ও অভিজ্ঞতায় বড়। আমি তাকে ক্ষমা করেছি। জয় শ্রীরাম।”

তবে বিতর্ক এখানেই থামছে না। মঞ্চে ঘটনাস্থলেই কেন অঞ্জলি প্রতিবাদ জানাননি, সেই প্রশ্ন উঠছে নেটিজেনদের মধ্যে। আরও বিতর্ক সৃষ্টি হয়েছে পবনের বক্তব্য ঘিরে।

ঘটনার পর তিনি দাবি করেছিলেন, অঞ্জলির পেটে মাছি বসেছিল, সেটি সরাতেই হাত দেন তিনি। কিন্তু এখন ক্ষমা প্রার্থনা করায় অনেকে প্রশ্ন তুলছেন—আসলে কোন বক্তব্যই বা সত্যি?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD