শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা, মাঠে দর্শক নেই!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপির এক নেতা। তার পাশে আরও অনেক নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে একজন মাত্র দর্শক। আরেকজন মঞ্চের নিচে। তিনি মাইক সার্ভিসের লোক। আলোচিত এই ভিডিওটি পশ্চিমবঙ্গে ভাইরাল হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান গেরুয়া শিবিরকে লক্ষ করে এ দৃশ্য শেয়ার করেন। ছবির ক্যাপশনে জনপ্রিয় এ অভিনেত্রী লেখেন, ‘ইয়ে বিজেপি ফর বেঙ্গল হ্যায়। ইয়ে উনকি জনসভা হ্যায়। ঔর ইঁহা ইনকি পাওরি হো রহি হ্যায়।’

হিন্দিতে ক্যাপশন লেখার কারণ হলো- অধিকাংশ বিজেপিই হিন্দি ভাষার লোক।কিছু দিন আগে পাকিস্তানি মডেল দানানীর একটি ভিডিওতে একদম বিদেশি উচ্চারণে পার্টিকে ‘পাওরি’ উচ্চারণ করে বলেছিলেন, ‘এই আমি। এটা আমার গাড়ি। আর এখানে পার্টি চলছে।’

রাতারাতি ভাইরাল সেই ভিডিওতে ইউটিউবার যশরাজ মুখাটে ‘ফান এলিমেন্ট’ যোগ করতেই রমরমিয়ে চলছে ‘পাওরি ভার্সান’।

যুব সম্প্রদায়ের নজর টানতে তাই শাসকদলের হাতিয়ার নয়া ‘পাওরি ভার্সান’। ঠিক যেভাবে বাম দল ২৮ ফেব্রুয়ারির বিগ্রেড মিটিংয়ের প্রচারে দ্বারস্থ হয়েছে ‘টুম্পা সোনা’র।

সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD