শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মডার্না সিটি করপোরেশনে, সিনোফার্মের টিকা জেলা-উপজেলায় দেওয়া হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

আবারও দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে এ কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য আগামী আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধন শুরু হবে। এবারের টিকাদান কর্মসূচিতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।

সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, রোববার আমাদের মিটিং হয়েছে। সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শিগগিরই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হলে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে।

তিনি আরও বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD