সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকার একটি বাড়িতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন বলেন, খবর পেয়ে গত রাতে আরামবাগের করিম ভিলা, ৯৮/১ নম্বর বাড়ির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি চুরি করার উদ্দেশে বাড়িতে ঢুকেছিল। ষষ্ঠ তলার একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে মারধর করা হয়, যা তার মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। বিস্তারিত তদন্ত এখনো চলছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD