সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি আহসান হাবিব পিকু আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি আহসান হাসীব পিকু। আজ সকাল ৮ টায় ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন।ও অতি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হয়ে য়ায় । পিকু আহসান হাসিবের মৃত্যুতে মধুখালীর রাজনৈতিক সাংবাদিক ,সাংস্কৃতিক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর রাজেন্দ্র কলেজের ৮০ দশকের রাজপথ কাঁপানো ছাত্র নেতা পিকু আহসান হাসিব। এ’দেশের বাম রাজনীতির আদর্শে গড়া ছাএ ইউনিয়নের পতাকা তলে সামিল হয়ে ছাএ রাজনীতি শুরু করেন। পরবর্তীতে জননেতা আব্দুর রহমান এর হাত ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তে জড়িয়ে পরেন। পিকু আহসান হাবীব মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মধুখালী নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও পিকু আহসান হাবীব মধুখালীর ঐতিহ্যবাহী বর্ষবরণ ও বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চ উপ-কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন ।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ,জননেতা আব্দুর রহমান ও ফরিদপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুর হোসেন বুলবুল সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ও মধুখালী উপজেলা পরিষদ ,মধুখালী পৌরসভা, মধুখালী প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD