বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মনোনয়ন না পেয়ে রিকশাচালক সুজনের প্রতিক্রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে পরিচিত হওয়া রিকশাচালক মোহাম্মদ সুজন জায়গা পাননি এই তালিকায়। ফলে ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন না তিনি।

এদিকে মনোনয়ন না পেয়ে তীব্র হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন সুজন। তিনি বলেন, ‘এ বিষয়ে দল আমাকে কিছুই জানায় নাই। হারা–জেতা আছেই। আমাকে নমিনেশন দেয় নাই, আমি প্রচারণায় নামব না। আর যদি দিত, তাহলে নামতাম।’

সুজন বলেন, ‘এলাকার সাধারণ গরিব মানুষেরা আমাকে এমপি হিসেবে দেখতে চেয়েছিল। ছোট থেকেই মানুষ বড় হয়। যারা দিন আনে দিন খায়, তারাই এই সুজনকে চাইছিল। গত ১২ বছর গরিবরা কিছু পায়নি, বঞ্চিত হয়েছে, তাই ওরাই আমাকে চাইছিল।’

তিনি বলেন, ‘ঢাকা-৮ আসনে জুলাই যোদ্ধাদের তিনজন প্রার্থী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। আমি গরিব মানুষ, গরিবের কষ্ট বুঝি। আশা ছিল সংসদে গিয়ে গরিব মানুষের এমপি হবো। মানুষ এখনো আমাকে বলে গরিবের এমপি।’

অন্য কোনো দলের প্রতি তার কোনো দাবি বা আকাঙ্ক্ষা নেই বলেও জানান সুজন। তিনি মনে করেন, রাজনৈতিক পরিবর্তনের সময় মানুষের চাওয়া–পাওয়াকে আগে গুরুত্ব দিতে হবে। ‘৫ আগস্ট আমরা রাজনৈতিক পরিবর্তন করেছি। জনগণ যা চায়, তা আগে দিতে হবে।’

পেশাগত জীবনের কষ্টের কথা বলতে গিয়ে সুজন বলেন, ‘আমি নগর ভবনে মাস্টার রোলে কাজ করি। চাকরি করলে টাকা, না করলে টাকা নাই। রিকশা চালানো ছেড়ে দিয়েছি, কিন্তু চাইলে আবার চালাতেও পারি। মাঝে মাঝে এখনো রিকশা চালাই।’

এর আগ গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রিকশাচালক মোহাম্মদ সুজন। বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহের সময় সাংবাদিকদের সুজন বলেছিলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। ওখানেই আন্দোলনের সময় পরিচিতি পাইছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটা বাইছা নিছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD