শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মমেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
???????????????????????????????????????????

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে ময়মনসিংহের ফজিলা খাতুন (৮৫) নামে একজন করোনা আক্রান্তে মারা যায়। করোনা উপসর্গে মারা গেছেন আরো তিনজন।

এরা হলো, ময়মনসিংহের আবুল হাসেম (৪০), মো. আলম (৪৫) এবং তারাকান্দা উপজেলার আবুল হোসেন (৮৫)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।

করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানিয়েছেন, ২৩ জন নতুন ভর্তিসহ ৮৯ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৮৫১ টি জনের নমুনা পরীক্ষা করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD