শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মমেক হাসপাতালে আরও ২৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৫৯ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬৮৪ টি নমুনা পরীক্ষায় আরও ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD