শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাছ শিকারে যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

কুমিল্লায় ছয় বন্ধু মিলে গোমতী নদীতে মাছ শিকারে বড়শি নিয়ে যাচ্ছিলেন। তবে গোমতীর মাছ শিকার করা আর হলো না তাদের। অটোরিকশাযোগে পালপাড়া এলাকার চৌরাস্তার সামনে এলে বেপরোয়া বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।

গুরুতর আহত হন অটোচালকসহ আরও চারজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজে সামনের সড়কে আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁনপুর সওদাগর পাড়া এলাকার মৃত হারুন মিয়া ছেলে আবদুল কাদের সাওদাগর (৭৫), মৃত মুকুল হোসেনের ছেলে মতি মিয়া (৭৩), ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মান্নান মিয়া (৭২), ওয়াদুদ মিয়া (৭৫), ও রুক মিয়াসহ (৭০)অজ্ঞাতনামা অটোরিকশাচলক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোমতী বাঁধ সড়কের পালপাড়া ব্রিজ এলাকায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। গুরুতর আহত বাকিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত ও নিহতদের সবাই একই পাড়ার বাসিন্দা হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানায়, শখের বশে বৃদ্ধ বয়সেও তারা প্রায়ই বড়শি দিয়ে মাছ শিকারে বিভিন্ন এলাকায় যেতেন। নিহত তিন বন্ধুকে গোমতী তীরের একই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD