শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাটিচাপায় প্রাণ গেল ৩ ছাত্রের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটিচাপা পড়ে ৩ মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নিহতরা হলেন- আব্দুস সালামের পুত্র নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের পুত্র সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৯)।

নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ভাটেরা ইউনিয়নের মেম্বার বদরুল ইসলাম ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার নিহত ৩ জন মিলে দুপুর আনুমানিক ১২টায় ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এ সময় টিলার মাটি ধ্বসে তাদের ওপর পড়ে যায়। সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিল।

স্থানীয় লোকজন ওই ৩ শিশু গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD