বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মাটি খুঁড়ে মিললো ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা, আটক বাবা-ছেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শিবিরের শেডের (রোহিঙ্গাদের বসতঘর) মাটি খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। ওই সময় ইয়াবা চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার পালংখালি ইউনিয়নের বালুখালির ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক ডি/৩ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে ই-ব্লকের দুটি শেডে অভিযান চালানো হয়। এরমধ্যে একটি শেড থেকে কিছুই মিলেনি। তবে অপর শেডের মাঝখানের বাঁশের বেড়া মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD