বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের মহেশখালীতে ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে এখান থেকে বিদ্যুৎ কিনতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার।

তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে মেইনটেন্যান্সে রয়েছে। এ কারণে দুটি ইউনিট বন্ধ আছে। কয়লা সংকটের কারণে বন্ধ হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি কিছুই বলেননি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা যায়, কয়লার সংকটে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে দ্রুত সময়ে চালু করার চেষ্টা করছে তারা।

এর আগে, কয়লা সংকটের কারণে গত সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধের শঙ্কার কথা জানিয়ে আসছে তাপবিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্টরা। শেষমেশ ২৫ অক্টোবর থেকে এর দুটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD