শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাত্র এক টাকায় ঢাকায় আসবে রাজশাহীর আম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এ বছরও পশ্চিমাঞ্চল রেলওয়ের পাঁচটি মালগাড়ী (ওয়াগন) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে রাজধানী ঢাকার রুটে চালু হতে যাচ্ছে একটি ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আম চাষি ও ব্যবসায়ীরা রাজশাহী থেকে মাত্র ১ টাকা ১৭ পয়সায় আম পাঠাতে পারবেন ঢাকায়।

প্রতিটি ওয়াগনের ধারণ ক্ষমতা ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন। কাঁচা বা আধপাকা আম অতিরিক্ত গরম ও চাপে যেন নষ্ট না হয় সেই জন্য ওয়াগনে ধারণক্ষমতার থেকে কম পরিমাণে আম বহন করা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালুর জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৫ মে বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের জন্য এবারও বিশেষ একটি ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় এর নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-২’ এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার সময় নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-১’। সপ্তাহের প্রতিদিনই চলবে ট্রেনটি।

জানা গেছে, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছাড়বে। রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। এখানে পণ্য তোলার জন্য ট্রেনটি ৩০ মিনিট অবস্থান করবে। এরপর বিকেল ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করবে। ঢাকায় ট্রেনটি পৌঁছাবে রাত ২টায়। তারপর রাত ২টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকা ছেড়ে যাবে। রাজশাহী পৌঁছাবে সকাল ৮টা ৩৫ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রওনা হবে ট্রেনটি। সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে সেখানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD