বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযান: রাজধানীতে আটক আরো ৫৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৪৪৯ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম ২৯৭ পুরিয়া হেরোইন, তিন কেজি ৬০০ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD