শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :

মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ানকে নিয়ে মিকার বক্তব্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক মিকা সিং।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কোর্ডেলিয়া ক্রুজ এমপ্রেস নামের এই প্রমোদতরীতে কিছু যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর মধ্যে আরিয়ান খানও ছিলেন।

এক পোস্টে কোর্ডেলিয়া প্রমোদতরীর ছবি পোস্ট করে মিকা লিখেছেন, ‘ওয়াও, কি সুন্দর কোর্ডেলিয়া ক্রুজ। আমি শুনেছি ওখানে অনেক মানুষ ছিল কিন্তু আরিয়ান খান ছাড়া কাউকেই দেখতে পেলাম না। এত বড় প্রমোদতরীতে শুধু আরিয়ানই ঘুরছিল কি? শুভ সকাল, সবার দিন সুন্দর কাটুক।’

এদিকে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চার বছর ধরে মাদক সেবন করছেন আরিয়ান খান। যুক্তরাজ‌্য ও দুবাইয়ে থাকাকালীনও মাদক গ্রহণ করতেন তিনি। আটকের পর দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এ সময় নাকি বিষয়টি স্বীকার করেন আরিয়ান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD