শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাদারীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

মাদারীপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস (২৫)।

শনিবার সন্ধায় পৌর শহরের পাঠককান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মেজো ভাইয়ের সঙ্গে রাগ করে প্রসেনজিৎ আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে।

প্রসেনজিৎ দাস পাঠককান্দি এলাকার রবি দাসের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার জানিয়েছে, রবি দাসের লন্ড্রির দোকান রয়েছে শহরের ইটেরপুল এলাকায়। তার মেজো ছেলে বিপ্লব দাস সারা দিন একা একা দোকানে কাজ করেন। প্রসেনজিৎ দোকানে না যাওয়ায় তাকে বকাঝকা করেন বিপ্লব।

এর জের ধরেই প্রসেনজিৎ সবার অজান্তে পরিত্যক্ত একটি রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল মিয়া ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD