রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

মাদারীপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার বিকেলে শহরের পুরানবাজার থেকে শকুনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১১০ সেন্টিমিটার লম্বার ১৫টি কেজি ওজনের শকুনটি খুলনা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হবে।

বন বিভাগ জানায়, শহরের পুরানবাজারের বন্ধ থাকা মাংসের দোকানের সামনে হঠাৎ একটি শকুন দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের লোকজন শকুনটি খাঁচায় বন্দি করে বন অফিসে নিয়ে আসে। পরে পরীক্ষা করে শকুনটিকে সুস্থ আছে বলে জানায় প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। রাতে শকুনটিকে মাংস খেতে দেওয়া হয়। এটি খুলনা রেঞ্জ অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

মাদারীপুর বন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত জানান, উদ্ধার হওয়া শকুনটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। এজন্য খুলনা রেঞ্জ থেকে গাড়ি মাদারীপুরের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD