শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এই তথ্য নশ্চিতি করছেন। এর আগে একই দিন পৃথক দুটি দুর্ঘটনায় সুরমা চা বাগানের তিনবাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক (২১), মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের ছেলে অজয় রায়, উপজেলার তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের ছেলে তারেকুল ইসলাম (২৫), বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেখার আহমেদ(২২)।

জানা গেছে, রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল দুটি তখনই দুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যান। গুরুতর আহত অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা ব্রীজে এলাকায় তারেক ও ইফতেখারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইফতেখার আহম্মেদ মারা যান। তারেককে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD