শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মামুনুল হককে গ্রেপ্তারের আল্টিমেটাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

আগামী ৪ এপ্রিলের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

আজ সোমবার (২৯ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ পক্ষ থেকে এক মানববন্ধনে এ আল্টিমেন্টাম দেন পরিষদের নেতাকর্মীরা।

হেফাজতের বিক্ষোভে অনেকটা ধ্বংসস্তূপের ব্রাহ্মণবাড়িয়া শহর। যেখানে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাংচুর করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর একাধিক প্রতিকৃতি ভাঙচুরসহ সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়েছে।

এ কারণেই হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছে ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

এর আগে গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ নিহতদের জন্য দোয়া দিবস পালন ও ২ এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD