বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানায়, মৃতদের মধ্যে ৯ জন ভারতের, একজন বাংলাদেশি নাগরিক।

দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, রাজধানী শহরের ইস্কান্দার মাগুতে অবস্থিত এম নিরুফেহি নামে একটি বাসা থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন পাশের সেনরোজ নামে বাসায় ছড়িয়ে পড়ে। দুটি ভবনেই অভিবাসী শ্রমিকরা থাকতেন। ওই ভবনগুলোতে কতজন থাকতেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ১০টি মৃতদেহ খুঁজে পেয়েছি। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডে মৃতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD