শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :

মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন অরুণা বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। তার ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

এই নামী পরিচালকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস।

তিনি তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি একটি জিডিও করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস।

তিনি বলেন, হ্যাঁ থানায় জিডি করেছি। তিনি একের পর এক শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করবেন আর সেটা সহ্য করব আমি? কখনই না। যে সব ভিডিও বানিয়ে তিনি পোস্ট করেন, এসব কি কোন সুস্থ মানুষের কাজ। তার মতো একজন নির্মাতার তো আরও ভালোবেসে কাজ করার কথা।

উল্লেখ্য, মালেক আফসারীর জনপ্রিয় নির্মিত চলচ্চিত্রের মধ্যে হচ্ছে, ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। অন্যদিকে অরুণা বিশ্বাসের ‘চাপা ডাঙার বউ’ সহ বেশ আলোচিত চলচ্চিত্র রয়েছে। অভিনয়ের পাশপাশি তিনি নির্মাণের সঙ্গেও জড়িত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD