শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী আ’টক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। আজ সোমবার (২১ জুন) ভোরে রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৭১৫ জনকে যাচাই-বাছাই শেষে ৩০৯ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা ২০ থেকে ৫২ বছর বয়সের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। পুরো এ অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা।

অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি আরও বলেন, আমরা তথ্য পেয়ছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মূলত এ কারণেই আমরা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালাতে বাধ্য হয়েছি। একই সঙ্গে আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD