শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

‘মাস্ক না পরে বাইরে যাওয়া মানে মাতাল হয়ে গাড়ি চালানো’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

মাস্ক না পরে জনসম্মুখে যাওয়া মানে মাতাল হয়ে গাড়ি চালানো। করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার জন্য এভাবেই সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায় করোনার সংক্রমণ বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরায় গুরুত্ব বোঝাতে এমন কথা বলেন।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিনের অধ্যাপক জোনাথন রেইনার সিএনএনকে বলেন, প্রকাশ্যে মাস্ক না পরে যাওয়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতোই। আপনি যদি আঘাত না–ও পান, অন্যকে হত্যা করতে পারেন।

মাস্ক পরা না পরা নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গতকাল বুধবার বলেন, মাস্ক পরা কোনো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত নয়। এটা পুরোপুরি জনস্বাস্থ্য বিষয়ক ইস্যু। মাস্ক জীবাণু প্রতিরোধের কাজ করে।

ফ্লোরিডায় স্থানীয় সময় বুধবার করোনার সংক্রমণ ৫ হাজার ৫০০ বেড়েছে। এটি নিউইয়র্কের চেয়ে আটগুণ বেশি। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, জনসম্মুখে মাস্ক পরার নির্দেশ কার্যকর করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রেইনার আরও বলেন, ফ্লোরিডার জনগণকে স্পষ্টভাবে বোঝাতে হবে যে মাস্ক ছাড়া জনসম্মুখে যাওয়া বিপজ্জনক।

মাস্ক পরার বিষয়ে জাতীয় উদাহরণ তৈরি করতে না পারার জন্য তিনি হোয়াইট হাউসকে দোষারোপ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুর্ননির্বাচন নিয়ে ব্যস্ত। তিনি মনে করেন, মাস্ক পরলে পুনর্নিবাচনের ওপর প্রভাব পড়বে। এটি উদ্ভট।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD