বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

মাস্টার্স পাসে ব্রেস্টফিডিং ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিবিএফ ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। পদের নাম প্রোগ্রাম ম্যানেজার। এ পদে কতজন নিয়োগ পাবেন তা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

আবেদনের যোগ্যতা : ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে মাস্টার্স পাস হতে হবে আগ্রহী প্রার্থীদের। এমফিল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিশু স্বাস্থ্য, মেটারনাল নিউট্রিশন-বিষয়ক সম্যক ধারণা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়সসীমা : আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

বেতন ও সুযোগ-সুবিধা : প্রোগ্রাম ম্যানেজার পদে চাকরি মিললে মাসে বেতন ৬০ হাজার টাকা। বোনাস, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে।

আবেদনের শেষ তারিখ : ১১ সেপ্টেম্বর, ২০২১

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD