শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাহমুদউল্লাহ-তাসকিন ঝলকে টাইগারদের পুঁজি ৪৬৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা আগেই আদায় করে নিয়েছেন। ১৫০* রানের নার মানা ইনিংস দলকে উপহার দিয়েছেন বড় পুঁজি।

তার সঙ্গে হঠাৎ ব্যাটসম্যান বনে যাওয়া তাসকিন আহমেদ তার ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন। দাপুটে ব্যাটিংয়ে ছুটে চলছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু নাহ! শতক হলো না। ৭৫* রান নিয়ে ফিরতে হলো এ তারকা পেসারকে। মাহমুদউল্লাহ-তাসকিন নবম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন।

১২৬ ওভারে ১০ উইকেটে প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলে চা বিরতিতে গেছে টাইগাররা। জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। দুটি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টর নিয়াউচি।

তার আগে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দিন ৯২ বলে ১৩ চারে ৭০ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংস খেলেন ক্যাপ্টেন মুমিনুল হক। তার সঙ্গে লিটন দাস ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD