সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

মাহমুদুল্লাহ রিয়াদের উপহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসের প্রদুর্ভাব শুরুর পর থেকেই নানান সময় উঠে আসছে ক্রিকেটারদের সাহায্য-সহযোগিতার কথা। প্রথমটি এসেছিল জাতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত উদ্যোগে। এরপর ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন অসহায়দের পাশে। নিলামে তুলেছেন নিজেদের পছন্দের ক্রিকেট সামগ্রী। এরমধ্যে সাকিব, মুশফিক, আশরাফুল, সৌম্য, লিটন, তাসকিন অন্যতম।

এবার এগিয়ে আসলেন জাতীয় দলের কুড়ি ওভারের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ। তবে কিছুটা ভিন্ন ছিল রিয়াদের এই ত্রাণ কার্যক্রমে। কোনো ত্রাণ বা সাহায্য লিখে নয়, রিয়াদের বিলি করা প্যাকেটে লেখা ছিল ‘উপহার’। যা অন্যান্যদের ত্রাণ কার্যক্রম থেকে আলাদা।

রিয়াদের অর্থায়নে এই ত্রাণ পৌঁছে দিয়েছে ব্রহ্মপুত্র কল্যাণ ব্লাড কল্যাণ সোসাইটি। অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে সেবা দিয়ে আসা সংগঠনটি করোনার এই সময়টাতেও মানুষের পাশে দাঁড়িয়েছে।

এর আগে সহযোগিতার পরিমাণ বাড়াতে নিজের নামে ফাউন্ডেশন খুলেছেন সাকিব। দলের বাইরে থাকা আশরাফুলও নিজের নামে ফাউন্ডেশন খোলার কথা জানিয়েছেন। এছাড়া বিসিবি থেকে পাওয়া নিজের তিন মাসের বেতনের পুরোটাই অসহায়দের দান করেছেন অ্যাশ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD