শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মাহি-জেনিফার দ্বন্দ্বের নিরসন করল শিল্পী সমিতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

এবার মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরোধের অবসান ঘটলো।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এফডিসিতে তাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সংবাদ সম্মেলন তারা একে অপরের আনা সব অভিযোগ ভুল বলে জানিয়েছেন।

এখন থেকে তাদের মধ্যে আরো কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা। চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়েছে বলা জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। একই দিনে জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন মাহি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD