শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপর ভূমিকায় কোস্ট গার্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হচ্ছে।

ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না। এই ২২ দিন মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।’

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে কোস্ট গার্ড ঢাকা জোনের সোয়ারি ঘাট এলাকায় লিফলেট বিতরণ করে। এছাড়া চট্টগ্রামের মীরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ, রায়পুর ও কমলনগর এবং খুলনা জেলার দাকোপ ও রূপসা বাগেরহাট জেলার মোংলা, মোড়লগঞ্জ ও শরণখোলা এলাকা, ভেদরগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, হাইমচর, মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকা, ভোলা জেলার মেঘনা নদী সংলগ্ন ইলিশা ঘাট এলাকায় লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয়াশ্রমগুলোতে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশে কোস্ট গার্ডের টহল অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD