শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

মা হওয়ার কথা ভাবছেন? কী খাবেন আর কী খাবেন না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : মা হওয়া মুখের কথা নয়। মাতৃত্বের অনেক ধাপ থাকে। ন’ মাস শিশুকে নিজের শরীরে লালন পালন করার আগের পথটাও কম দীর্ঘ নয়। মা হওয়ার সময় নিতে হয়ে নানা প্রস্তুতি। পরিবার পরিকল্পনা থেকে চিকিৎসা, অনেক কিছুই পড়ে এই প্রস্তুতির মধ্যে। তবে অনেকেই যেটি এড়িয়ে যান তা হল খাওয়াদাওয়ার পরিকল্পনা। কিন্তু মাতৃত্বের আগে এবং অন্তঃসত্ত্বা হওয়ার পরেও খাওয়াদাওয়ার ক্ষেত্রে চাই কিছু নিয়ন্ত্রণ।

কী কী খাবার এই সময়ে খাবেন?

১) বিভিন্ন রঙের শাক-সবজি খান প্রচুর পরিমাণে। তবে ফ্রিজে রাখা সবজি এড়ানোই ভালো। বাজার থেকে এনে টাটকা টাটকা খান।

২) সবজির সঙ্গে খান ফল। যদি ফল কেটে খেতে ইচ্ছে না করে তবে রস করে খেতে পারেন।

৩) বিনস, বাদাম বা ডালের মতো উদ্ভিদজাত প্রোটিন খান বেশি পরিমাণে। পাঁঠার মাংস এই সময়ে না খাওয়াই ভালো।

৪) চিজ বা ফ্রোজেন দইয়ের মতো লো ফ্যাটের দুগ্ধজাত পদার্থের বদলে খান হাই ফ্যাটের পদার্থ। যেমন দই বা বাড়িতে তৈরি আইসক্রিম।

৫) ফলিক অ্যাসিডের ওষুধ খান। এতে থাকে ভিটামিন বি, যা নতুন দেহ কোষ তৈরিতে সাহায্য করে।

কী কী খাবেন না?

১) পিৎজা, চিপস, কেকের মতো ট্রানস ফ্যাট-যুক্ত খাবারগুলি খাবেন না এই সময়ে। এই ট্রানস ফ্যাট মহিলা ও পুরুষ উভয়ের জন্যই খারাপ। বিশেষ করে মাতৃত্বের সময়ে এটি একেবারেই খাওয়া উচিত না। কারণ তা মহিলাদের গর্ভধারণ ক্ষমতা কমিয়ে দেয়।

২) চিনি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এই সময়ে কম খেলেই ভালো। কারণ তা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে সন্তানধারণের সম্ভাবনা হ্রাস পায়।

৩) চা, কফি বা মদের মতো নেশার পানীয়ও এই সময়ে ত্যাগ করা উচিত। কারণ এগুলি দেহে জলের ঘাটতি তৈরি করতে পারে।

সূত্র: আনন্দবাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD