শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মা হচ্ছেন আলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২

জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড তারকা আলিয়া ভাট। মা হতে চলেছেন রণবীর ঘরণী। জীবনের এই সুখবর নিজের ইনস্টাগ্রামে অ্যাকেউন্টে শেয়ার করেছেন আলিয়া ভাট। গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। ইন্ডাস্ট্রির বন্ধু থেকে ভক্তরা সকলের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে আলিয়ার কমেন্ট বক্স।

সোমবার (২৭ জুন) সকাল সকাল ইনস্টাগ্রামে জীবনের এই আনন্দের মুহূর্তকে সকলের সঙ্গে ভাগ করে নেন মহেশ কন্যা আলিয়া।

হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছেন তিনি। পাশে টুপি মাথায় দিয়ে বসে রয়েছেন এক ব্যক্তি। তিনি যে রণবীর কপুর ছাড়া আর কেউ নন সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখছে না। জীবনের এই খুশির মুহূর্তে আলিয়ার পাশে রণবীর থাকবেন সেটাই তো স্বাভাবিক। ক্যাপশনে লেখা- `Our Baby… Coming Soon’।

বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে আলিয়ার পোস্ট।

জীবনের নতুন অধ্যায়ের সূচনার জন্য করণ জোহর থেকে পরিনীতি চোপড়া, টাইগার শ্রফ,কৃতী শ্যানন, রিতেশ দেশমুখসহ অসংখ্য বলিউড সেলিব্রেটি এই তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

রণবীর কপুর ও আলিয়া ভাট জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র এখন মুক্তির অপেক্ষায়। ছবিকে ঘিরে দর্শকের মনে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে নতুন আরও একটি সুখবর পেল ইন্ডাস্ট্রি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD