শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মা হলেন সোনম কাপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

বলিউড ভিভা সোনম কাপুর মা হয়েছেন। শনিবার লন্ডনের হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই সুখবর দিয়েছেন।

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। তার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম।

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম-আনন্দ। বিয়েতে বেশ জাঁকালো আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।

আনন্দ আহুজার বাবা দিল্লীর নামকরা ব্যবসায়ী সুনীল আহুজা। সুনীল ভারতের নামজাদা ধনী ব্যক্তিদের একজন। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘শাহী এক্সপোর্ট। এটি একটি নামকরা রপ্তানিকারক ফ্যাশন এক্সেসরিজ কোম্পানি। তাদের কোম্পানির উৎপাদিত পোশাক ব্র্যান্ডের নাম ‘ভান্তে’। সোনম কাপুর নিজেও এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বাসেডর।

২০১৯ সালে দ্য জয়া ফ্যাক্টর সিনেমার পর আর রূপালি পর্দায় দেখা যায়নি সোনম কাপুরকে। মা হওয়ার পর শোম মাখিজার ব্লাইড চলচ্চিত্রের মাধ্যমে ফের কাজ শুরু করবেন সোনম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD